ভর্তির আবশ্যকীয় শর্ত
অভিভাবক তার সন্তানের পড়ালেখার খরচ বাবদ বিদ্যালয়ে যে টাকা প্রদান করবেন, তা অবশ্যই বৈধ (হালাল) টাকা হতে হবে।
করোনা পরিস্থিতি বা অন্য কোনো কারণে বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকলে, বিকল্প পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম চালু রাখার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে অভিভাবককে ৫০% খরচ অবশ্যই বহন করতে হবে।
ভর্তি ফি ও বিবিধ ব্যয়ের তালিকা
| বিবরণ | ফি |
| ভর্তি ফি | ১০০০/- |
| পড়ার শীট (পূর্ণ বছরের) | ৯০০/- |
| লেখার শীট (পূর্ণ বছরের) | ৯০০/- |
| ১ সেট বই, ফাইল, আইডি কার্ড, রুটিন ইত্যাদি | ৭০০/- |
| ভর্তির সময় মোট জমা দিতে হবে | ৩৫০০/- |
মাসিক বেতন: প্লে গ্রুপ, নার্সারি ৫০০ টাকা।
পরিবহন ভাড়া (দূরত্ব অনুসারে): ৫০০ টাকা / ৮০০ টাকা / ১০০০ টাকা।
বিশেষ দ্রষ্টব্য:
উপরোক্ত হিসাবের মধ্যে জানুয়ারি মাসের বেতন ও পরিবহন ভাড়া অন্তর্ভুক্ত নয়। তাই শিক্ষার্থীদের জানুয়ারি মাসের বেতন ও পরিবহন ভাড়া (যদি স্কুল পরিবহন ব্যবহার করে) ক্লাস শুরুর ১ম সপ্তাহের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।