[ একটি যুগোপযোগী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ]
প্রয়োজনে: ০১৭১১-৯৯০০৮৭
ইউনিফর্ম-সংক্রান্ত:
বিদ্যালয়ের ইউনিফর্মে ‘ইকরা একাডেমি’-এর ব্যাজ অবশ্যই ব্যবহার করতে হবে।
অবশ্যই ব্যাজের রঙের সাথে মিল রেখে পোশাকের কাপড় কিনতে হবে।
নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী যেকোনো ভালো টেইলার্স থেকে ইউনিফর্ম তৈরি করা যেতে পারে –
| বালক | বালিকা |
| টুপি: নিচু মডেলের সম্পূর্ণ সাদা টুপি। | হিজাব: পাতলা লাল-খয়েরি কাপড়ের সুতি হিজাব। (দাঁড়ানো অবস্থায় হিজাবের ঝুল হাতের কব্জি পর্যন্ত হবে।) |
| পাঞ্জাবি: হাঁটুর নিচ পর্যন্ত বাদামি রঙের কানি ফাড়া ফুল হাতা পাঞ্জাবি। (কলার, প্লেট ও হাতার অগ্রভাগের ১ ইঞ্চি লাল-খয়েরি রঙের হবে) | ফ্রক: বাদামী রঙের ফুল হাতা, বেবি কলার ফ্রক। (হাতার অগ্রভাগে লাল-খয়েরি রঙের বর্ডার হবে)। |
| পাজামা: বাদামি রঙের পাজামা। (পাজামা অবশ্যই টাখনুর ওপরে হতে হবে।) | সেলোয়ার: লাল-খয়েরি রঙের সেলোয়ার। (সেলোয়ার অবশ্যই টাখনুর নিচে হতে হবে)।<br>বেল্ট: দেড় ইঞ্চি চওড়া লাল-খয়েরি রঙের কাপড়ের বেল্ট। |
| জুতা: বেল্টসহ কালো চামড়ার জুতা (গরমকালের জন্য)। কালো রঙের স্কুল সু (শুধু শীতকালের জন্য)। | জুতা: কালো রঙের স্কুল সু। (গরমকালে মোজা ছাড়া ও শীতকালে মোজাসহ ব্যবহার করবে।) |
| মোজা: পাতলা সাদা নরম মোজা (শীতকালের জন্য)। | মোজা: পাতলা সাদা নরম মোজা (শীতকালের জন্য)। |
| সোয়েটার ও কান টুপি: (শীতকালের জন্য)। লাল-খয়েরি রঙের ফুল হাতা সোয়েটার ও কান টুপি। | সোয়েটার ও কান টুপি: (শীতকালের জন্য)। লাল-খয়েরি রঙের ফুল হাতা সোয়েটার ও কান টুপি। |
| ব্যাজ: পাঞ্জাবি ও সোয়েটারের ওপরে বুকের ডান পাশে (পকেটের স্থান বরাবর) ব্যাজ ব্যবহার করতে হবে। | ব্যাজ: হিজাবের সামনের ডান পাশে ও সোয়েটারের ওপরে বুকের ডান পাশে (জামার পকেটের স্থান বরাবর) ব্যাজ ব্যবহার করতে হবে। |
জুতা ও সোয়েটার সংক্রান্ত:
যেকোনো জুতার দোকান থেকে কালো রঙের স্কুল সু/চামড়ার জুতা ক্রয় করা যেতে পারে।
কাপড়ের দোকান বা টেইলার্স থেকে লাল-খয়েরি রঙের ফুল হাতা সোয়েটার ক্রয় করা যেতে পারে।